আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি:গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর উপজেলা যুবদল। বৃহস্পতিবার দুপুর ২টায় বিএনপির অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রদক্ষিণ করে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।মিছিল শেষে বক্তারা বলেন, ‘আমরা সব সময় মাঠে থাকব, যাতে আওয়ামী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমরা অন্তর্র্বতীকালীন সরকারকে চাপ দিব, যাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে পারি।’বক্তারা আরও বলেন, ‘ছাত্র-সমাজের ও সাধারণ মানুষের একমাত্র দাবি স্বৈরাচার শেখ হাসিনাকে আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম,যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, চকমিরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ অনেকেই।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ , দুপুর ০১:০৪।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১০:০৩
শেখ হাসিনার বিচার দাবিতে দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল