• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:১২
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

ধুনটের বড়বিলায় "দর্পণ" মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
ধুনটের বড়বিলায় "দর্পণ" মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টারঃ সাহিত্য শিল্প শিক্ষা সংস্কৃতি ঋদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বগুড়ার ধুনট উপজেলার বড়বিলা গ্রামে "দর্পণ" ছাত্র কল্যাণমূলক সংগঠনের  যাত্রা শুরু হয়েছে। এ পথচলায় সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ সৃজনশীল মিানবিক মূল্যবোধসম্পন্ন মানুষের সমন্বয়ে ও উদ্যোগে শনিবার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পরীক্ষা শিক্ষার মানোন্নয়ন মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস। এই সংগঠনের শাহিন হাসান তার ফেসবুক পোস্টে লিখেছেন  “গ্রামের সন্তান হিসেবে উদ্যোগ আমাকে গর্বিত করেছে। "দর্পণ" সংগঠনকে ধন্যবাদ ভবিষ্যতে এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার  প্রত্যয় ব্যক্ত করছি।” । এক শিক্ষার্থী অভিভাবক জানান, এমন মহতী উদ্যোগের ফলে আমাদের ছেলেমেয়েরা নতুন আরেকটি পরীক্ষা দিতে পারছে। এতে করে তারা উৎসাহিত হচ্ছে যা তাদের ভবিষ্যৎ জীবনের পাথেয় হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি।

 

সোর্স : এ/জে


বাংলাদেশ

আরও পড়ুন