ই-পেপার/প্রিন্ট ভিউ
আবদুল জলিলঃ বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভূক্তিকরণের বিষয়ে করণীয় শীর্ষক এক আলোচনা, ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিপুরের অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ মিলনায়তেন অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এ ওয়ান শিশু স্বর্গের সভাপতি আমিনুল ইসলাম লিটন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজ। তিনি বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আন্বিদোলনে গেলাম। আশ্বাস দেয়া হলো। কিন্তু বাস্তবে এখনো কোন অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা চাই দ্রুত আমাদের দাবগিুলো বাস্তবায়ন করবে সরকার।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য সমন্বয়ক গাউসুল আজম শিমু, সাধারণ সম্পাদক রিমা খাতুন, সহসভাপতি মহিউদ্দিন বাবু, যুগ্ন সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক এম এ সালাম প্রমূখ। বক্তাগণ বর্তমান সরকারের নিকট চলতি মাসেই তাদের দাবীগুলো মেনে নেবার আহবান জানান। এসময় সিরাজগঞ্জ জেলার প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর প্রতিনিধি ও কর্মরত শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।