ই-পেপার/প্রিন্ট ভিউ
এনামুল হক-কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার একটি ক্ষতিগ্রস্থ অডিটোরিয়ামের ভিতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা সদরে অবস্থিত শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম বাবু মিয়া (৩৫)। তিনি উপজেলার উদগাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে।
কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, শুক্রবার দুপুরে স্থানীয়রা ক্ষতিগ্রস্থ অডিটোরিয়ামের ভিতরে মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয়। এরপর মৃতদেহটি উদ্ধার করে সন্ধ্যায় ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ হাসপাতালে পাটানো হয়েছে। ধারনা করা হচ্ছে বাবু মিয়া অডিটোরিয়ামের ভিতরে ক্ষতিগ্রস্থ লোহা ও অন্যান্য সামগ্রী চুরি করতে গিয়েছিল। সেখানে উপর থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত ও নাক দিয়ে রক্ত বের হওয়ায় কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।