ই-পেপার/প্রিন্ট ভিউ
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে গত চার দিনে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় কৃষকের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত ১৩ই সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টম্বর পর্যন্ত চার দিনে মহেশপুর উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে আউস ধান কলা সবজি সহ অন্যান্য ফসল রয়েছে। কলা চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে এই বছর ১৩৭০ হেক্টর জমিতে কলা চাষ রয়েছে। অতি বর্ষণ ও ঝড়ো হাওয়ায় প্রায় ৪০ ভাগ কলা বাগান ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। উঠতি পাকা আউস ধান পানিতে ডুবে গেছে। চাষিরা কষ্ট করে ধান সংগ্রহ করার চেষ্টা করছে। বর্তমানে ঝাল, ফুলকুফি, পটল ও মুলা চাষের বৃষ্টিতে ক্ষতি হয়েছে। এছাড়া নিম্ন অঞ্চলে আমন ধান ঝুকির মধ্যে রযেছে। মহেশপুর খাল বিল পুকুর অতি বর্ষণে ভেসে গেছে এতে মৎস চাষিরা ক্ষতিগ্রস্তত হয়েছে। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বৃষ্টিতে কষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যা জরিপ করা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।