ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার মৌলভীবাজার :
শনিবার ২ নভেম্বর ভোর ০৪.৫০ ঘটিকায় অফিসার ইনচার্জ বড়লেখা থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও এসআই/মোঃ আব্দুর রউফ, এসআই/মাসুদ পারভেজ জমাদার, এএসআই/হরিধন দেবনাথ এবং যৌথ বাহিনীর (সেনাবাহিনী) সহায়তায় বড়লেখা থানাধীন ১নং বর্নি ইউনিয়নের অন্তর্গত বর্নি বারহালক সাকিনস্থ আসামী মোঃ তেরাব আলী ওরফে চান্দ আলী (৫২), পিতা-মৃত মোঃ আলা উদ্দিন, মাতা-মৃত ফয়জুন বিবি, সাং-বর্নি বারহাল, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ০১ (এক) টি পিস্তল, ০৩ (তিন) রাউন্ড গুলি, ০১ (এক) টি ছুরি উদ্ধার পূর্বক আসামী মোঃ তেরাব আলী ওরফে চান্দ আলী (৫২) কে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে বড়লেখা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।