ই-পেপার/প্রিন্ট ভিউ
মো: মিজানুর রহমান, জেলা প্রতিনিধি টাঙ্গাইল:
২৮ জুন শনিবার ২০২৫ বিকাল ৪টায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম সাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ সাইদুর রহমান সাইদ সোহরাব এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হযরত আলী মিয়া, সভাপতি মির্জাপুর পৌর বিএনপি প্রধান অতিথির আসন অলংকৃত করে উপস্থিত ছিলেন মো: সাইদুর রহমান সাইদ সোহরাব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে একটি শোকর্যালী বের করা হয়। এটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে মির্জাপুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয। বিপুল পরিমাণ জন সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সাইদুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়েই আমার পথ চল। আজকের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউজে ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণ করেন তিনি।আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সততা ও স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি। সারা জীবন ধরে নানা প্রতিকূলতার মাঝেও সত্যের পথ হতে আমি বিচ্যুত হয়ে যাইনি,মনোনয়ন পেলে আমি মির্জাপুরের মানুষের মাঝে তার প্রতিফলন ঘটাতে চাই। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত মির্জাপুর গড়ার লক্ষ্যই হবে আমার পরবর্তী ব্রত।আপনাদের পাশে থেকে আমি দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সেজন্য আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যের পর অনুষ্ঠানের সভাপতি (পৌর বিএনপি সভাপতি) হযরত আলী মিয়ার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।