ই-পেপার/প্রিন্ট ভিউ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে উল্লাপাড়া পাটবন্দর এলাকার কয়েকটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। গত ৮ ই আগস্ট সকালে উপজেলার ২ টি গ্রামবাসীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে, সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা পাট ও তেলের গুদামসহ ৪টি গুদাম ও কয়েকটি টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে অন্ততঃ ১৪টি দোকান ভাংচুর ও পুড়িয়ে দেওয়া হয়।
এর মধ্যে উল্লাপাড়ার একজন ব্যবসায়ী আজাদ স্টোরের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। আজাদ স্টোরের মালিক আবুল কালাম আজাদ বলেন, বাজারের মধ্যে আমাদের ব্যবসা হওয়ায় বাজার থেকে কিছু দূরে থানা মোড়ের পিছনে আমাদের গোডাউন। দুর্বৃত্তরা আমার গোডাউনে আগুন দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন চিৎকার শুরু করে। পরে খবর পেয়ে গোডাউনে গেলে ততক্ষণে গোডাউনের সম্পূর্ণ মালামাল পুড়ে শেষ। চাল, ডাল, চিনি, আটা, মসলা, সাবান সহ সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।