• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , দুপুর ০১:১০
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

জালাল উদ্দিন, রংপুর:


রংপুরে সাংগঠনিক সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ বছর ধরে একটু একটু করে বাংলাদেশে সংগঠনকে গুছিয়েছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেখিয়ে দিব যে আমরা আছি। আমরা মৃত্যু, রক্ত, ঘাম, জেল, নির্যাতন সহ্য করেছি। দলের জন্য যারা ত্যাগ সিকার করেছেন তার প্রথম সারিতেই থাকবেন। আমরা রংপুর বিভাগের মাঝে অনন্য দৃস্টান্ত সৃষ্টি করেছি। গতকাল (২৭ জানুয়ারী) সোমবার বিকাল ৩টায় রংপুর নগরীর ধাপ শিমুলবাগ কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর বিএনপির আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক সভায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আলম বুলবুল, সহিদুল ইসলাম মিজু সহ মহানগর ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। সাংগঠনিক সভায় মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


সারাবাংলা

আরও পড়ুন