• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , বিকাল ০৫:১৬
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

রিপোর্টার : dailyajkerjanobani
উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ হিরা সরকার, উল্লাপাড়া প্রতিনিধি


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসাহের মধ্যদিয়ে পরম পুরুষ মহা অবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। ভগবৎ পুরাণ-সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনির উল্লেখ পাওয়া যায়। অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রে মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ।
এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর শহরের ঘোষগাঁতী বলরাম জিউ মন্দির অঙ্গন থেকে ধর্মীয় শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার মন্দির অঙ্গনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, সককারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


সারাবাংলা

আরও পড়ুন