• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০৯
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর, সদস্য সচিব শাহানুর

রিপোর্টার : dailyajkerjanobani
মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর, সদস্য সচিব শাহানুর ই-পেপার/প্রিন্ট ভিউ

আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি:


মানিকগঞ্জ প্রেস ক্লাবের ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। দ্য ডেইলি স্টার ও আরটিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাসকে আহবায়ক ও নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক শাহানুর ইসলামকে সদস্য সচিব করে বুধবার মুন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এক বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটিতে উপদেষ্টা করা হয়েছে জনকণ্ঠ, চ্যানেল আইয়ের সাংবাদিক ও সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানুকে। কমিটির সদস্যরা হলেন- কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, বিপ্লব চক্রবর্তী, মঞ্জুর রহমান, রিপন আনসারী, শাহীনুল ইসলাম তারেক, জাহিদুল হক চন্দন, আকমল হোসেন, আজিজুল হাকিম, মতিউর রহমান, আহমেদ সাব্বির সোহেল, বিএম খোরশেদ, শহীদুল ইসলাম সুজন, মনিরুল ইসলাম মিহির, আব্দুল মোমিন, আশরাফুল আলম লিটন, এসএম সাইফুল্লাহ ও আকরাম হোসেন। এর আগে প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী। এই সভা শুরু হওয়ার আগে কার্যকরী সভা হয়। ওই সভায় ১৭ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


সারাবাংলা

আরও পড়ুন