• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৩০
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ফুটবল প্রশিক্ষণ (অনুধর্ব ১৫) সমাপনী অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ফুটবল প্রশিক্ষণ (অনুধর্ব ১৫) সমাপনী অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

সিরাজগঞ্জ অফিস:


সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫ এর ফুটবল প্রশিক্ষণ (অনুধর্ব ১৫) সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে,২০২৫) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ফুটবল প্রশিক্ষণ (অনুধর্ব ১৫) সমাপনী অনুষ্ঠান ও সনদপএ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী,।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী মাঝে সনদ হাতে তুলেদেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) গনপতিরায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, ঘটে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। আজকে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ফুটবল প্রশিক্ষণ (অনুধর্ব ১৫) সফলভাবে শেষ করা হলো। ভবিষ্যতে এর চাইতে ভালো এ আয়োজন করা হবে।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা সাবেক ফুটবল খেলোয়াড় একে ফরিদুজ্জামান (স্ট্যালিন), জেলা ক্রীড়া সংস্থার জেলা ফুটবল খেলোয়াড় কোচ রেজাউল করিম খোকন, এ্যাথলেটিকস কোর্চ মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় ও সহকারী কোচ মোঃ হামিদুল হক, ফুটবল জাতীয় দলের সাবেক ফুটবলার সজিব সিরাজী, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজাইল অনার্স কলেজের প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। উল্লেখ্য ঃ সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ফুটবল প্রশিক্ষণ  (অনুধর্ব ১৫) তো সর্বমোট ৪০ জন অংশগ্রহণ করে।


সারাবাংলা

আরও পড়ুন