• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৩০
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মানিকগঞ্জে সংঘর্ষে আহত আ.লীগ নেতা টিপু মারা গেছেন

রিপোর্টার : dailyajkerjanobani
মানিকগঞ্জে সংঘর্ষে আহত আ.লীগ নেতা টিপু মারা গেছেন ই-পেপার/প্রিন্ট ভিউ

মানিকগঞ্জ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের কর্মসূচির প্রথম দিনের সংঘর্ষে আহত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন।

রোববার (৪ আগস্ট) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

টিপুর ভাতিজা মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার অসহযোগ আন্দোলনের প্রথম দিন মানিকগঞ্জে
ন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হন তায়েবুর রহমান টিপু। পরে জেলা সদর হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মৃত্যু হয় তার।


সারাবাংলা

আরও পড়ুন