ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পূণর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল সকাল ১১টায় সরিষাবাড়ি বনাম মনসুরনগর সড়কের কুমারিয়াবাড়ি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ছাত্র-ছাত্রী- অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় দেড় সহ¯্রাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক ও ইউপি সদস্য আব্দুল মান্নান, কলেজ পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম মাস্টার, সমাজসেবক রফিকুল আলম, শিক্ষার্থী রায়হান সরকার ও লাবনী খাতুন প্রমূখ।
বক্তারা বলেন, ২০১৪ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত বছরগুলোতে কেন্দ্রটিতে সুষ্ঠুভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর অজ্ঞাত কারণে এই কলেজটির উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রটি রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ স্থগিত ঘোষণা করে। এ বছর এই কেন্দ্রটিতে প্রায় ৬৮১জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে এবং ফরম ফিলাপ করেছে। এদিকে, যমুনা নদী দ্বারা পূর্ব - পশ্চিমে বিভক্ত এই কেন্দ্রটি কাজিপুর উপজেলা সদর থেকে ২৭ কিলোমিটার পূর্বে অবস্থিত। চলতি ২০২৫ সালে পরীক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষা দিতে না পারলে পারলে পুরুষ পরীক্ষার্থী তো বটেই নারী পরীক্ষার্থীদের ব্যাপক হয়রানির শিকার হতে হবে। কেননা ভাঙ্গন কবলিত কাজিপুর সদরে তেমন কোন আবাসন ব্যবস্থা নাই। এমতাবস্থায় আসছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস যাবৎ পরীক্ষা দিতে হলে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ করে নারী শিক্ষার্থীদের ব্যাপক আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানীর আশঙ্কা রয়েছে। যমুনা নদীর ভাঙ্গন কবলিত গরিব জনপদের এই মানুষজন তাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার জন্য কেন্দ্রটি পূর্ণবহালের দাবি জানিয়েছে তারা।