• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:২৫
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছাত্ররাজনীতি

রিপোর্টার : dailyajkerjanobani
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছাত্ররাজনীতি ই-পেপার/প্রিন্ট ভিউ

ময়মনসিংহ প্রতিনিধি


ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তি প্রকাশে এই নির্দেশ জারি করে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে হতকাল বুধবার রাতে এই নির্দেশ জারি করা হয়েছে।

কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের এক জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে গত গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ সাত দফা দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে সকল ধরনের দলীয় শিক্ষক ও ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা এবং অবিলম্বে আইন প্রণয়ন করে ছাত্র সংসদ চালু করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।


সারাবাংলা

আরও পড়ুন