ই-পেপার/প্রিন্ট ভিউ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় অপহরণ মামলার আসামি সহ ৫ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, দুপচাঁচিয়া থানাধীন ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী গত ২০ নভেম্বর দুপচাঁচিয়া ডিমশহর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে ডিম- শহর এলাকার বেলাল হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২১) সহ ২/৩ জন স্কুলের পাশে ওঁৎ পেতে থেকে ভিকটিমকে অটো চার্জার গাড়িতে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসামি সহ ২/৩ জন দুপচাঁচিয়া দিকে নিয়ে আসলে ভিকটিম রাস্তার মধ্যে চিৎকার শুরু করলে ভিকটিমে চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা ভিকটিমকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় নামিয়ে দিয়ে খুব দ্রুত গাড়ি নিয়ে চলে যায়।
এরপর স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে তার বাবা মার হাতে তুলে দেয়। ভিকটিমের পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি এজাহার দায়ের হয়। এজাহারের সত্যতা যাচাই করে আসামী খাইরুল ইসলামকে(২১)কে থানা পুলিশ ৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা নং-০১.ধারা:-৭(১)মামলা রুজু করা হয়।
এছাড়াও দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে পৌর এলাকায় জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদী সহ ৩ জন ও জি/আর মামলার আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামি দুপচাঁচিয়া পৌর এলাকা চেংগার মৃত- মনতাজের ছেলে
মামুন(৪৮).ডিমশহর চক রামপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ওসমান গনি(৩৫).একই এলাকার হাফিজার এর ছেলে বাচ্চু মিয়া(৩৫), জি/আর মামলার আসামি পৌর এলাকার শহরতলার মহল্লার মৃত-সেপু আকন্দর ছেলে জাহিদুল ইসলাম।
বুধবার ৪ ডিসেম্বর সকল আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন।