ই-পেপার/প্রিন্ট ভিউ
সিরাজগঞ্জ অফিস
কোটা আন্দোলন ঘিরে কয়েক দিনের সহিংসতায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুনের ঘটনায় পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে পুলিশ বিভাগ তারা কর্মবিরতি করেছে। এর ফলে ট্রাফিক পুলিশ সেবাদানে ব্যাহত এমন পরিস্থিতিতে
সিরাজগঞ্জে যানচলাচল নিয়ন্ত্রণএকযোগে কাজ করছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,ও রোভার স্কাউট,/ সেবা মুক্ত স্কাউট ও অন্বেষণ মুক্ত স্কাউট গ্রুপ সড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন শুরু করেছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাশাপাশি রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট, সাধারণ শিক্ষার্থীরা এতে করে যান চলাচল ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসায় প্রশংসা কুঁড়িয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে শহরের প্রধান প্রধান মোড়ে পোশাক পরিধান করে এ সেবা দিয়ে আসছে।
জেলা সদরের পাশাপাশি বিভিন্ন উপজেলা সদরের পৌর এলাকাগুলোর রাস্তায় রিকসা, অটোরিক্সা, সিএনজিচালিত অটোরিক্সাসহ হালকা যানবাহন চলাচলের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার, রোভার স্কাউট সদস্যবৃন্দ, রেড ক্রিসেন্টের সদস্য, সাধারণ শিক্ষার্থী একই সাথে শিক্ষার্থীরা গত কয়েকদিনের সংঘর্ষে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কারের কাজও করছেন। এ ব্যাপারে
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের স্টেশন অফিসার মো. আতাউর রহমান টরিক বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোটা দেশ যখন স্থবির হয়ে পড়েছে সেই মূহুর্তে যানবাহণে রাস্তাঘাটে সেবাদান ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন জেলায় ট্রাফিকের দায়িত্ব পালন ও শহর পরিস্কার পরিচ্ছন্নতা প্রদানে সিরাজগন্জ ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের টেনিং প্রাপ্তরা এ সেবামূলক কাজে সহযোগিতা করে। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ কাজে সহযোগিতা করতে পেরে
আনন্দ হচ্ছে যে, এ কাজে দ্বায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের কাজে খানিকটা হলেও যানজট নিয়ন্ত্রণে আনতে পেরে খুব ভালো লাগছে। কাজটি করতে গিয়ে নিজেদেরকে দায়িত্ববান মানুষ হিসেবে আবিষ্কার করেছি।