• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:০৭
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রংপুরে ধানক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

রিপোর্টার : dailyajkerjanobani
রংপুরে ধানক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ আফফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধি:



রংপুরে ধানক্ষেত থেকে সিয়াম নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ, নিহত সিয়াম বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতে ফ্রিল্যান্সার আলোকচিত্রী ছিলেন।

সোমবার (২৮ অক্টেবার) সকাল ১১ টায় গংগাচড়া উপেজলার বেসরকারি বিনোদন কেন্দ্র ভিন্নজগতের পাশে খলেয়া ইউনিয়নের লালপুকুর নয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

গংগাচড়া মডেল থানার এসআই ডেভিড হিমাদ্রী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভিন্নজগতের পাশের একটি ধানক্ষেত থেকে আমরা তার লাশ উদ্ধার করি, তিনি একই এলাকার আলতাফ হোসেনের পুত্র।

নিহতের পরিবার বলেন, রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সিয়াম, কে বা কারা তাকে হত্যার পর সেখানে ফেলে রেখে গেছে, সে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রংপুর পুলিশ সুপার শরীফ উদ্দিন জানান, সিয়াম বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতে ফ্রিল্যান্সার আলোকচিত্রী হিসেবে পর্যটকদের ছবি তুলতেন। কেন এই হত্যাকান্ড তা জানতে এরমধ্যে আমরা তদন্ত শুরু করেছি।


সারাবাংলা

আরও পড়ুন