ই-পেপার/প্রিন্ট ভিউ
মো: মিজানুর রহমান, জেলা প্রতিনিধি টাঙ্গাইল :
১৬ /৬/২০২৫ সোমবার সকাল আনুমানিক নয়টার সময় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন বাঁশ তৈল ইউনিয়নের হরিদ্রাচালা গ্রামে পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, মো:রফিকুল ইসলাম(৪৫) তার বাড়ির পাশে নিজস্ব জমিতে সকাল নয়টার দিকে গাছের চারা রোপণ করতে যায়। এ সময় রফিকুল ইসলামের চাচাতো ভাই আয়নাল হোসেন (৫০)ওই জমিতে তাকে গাছ রোপন করতে নিষেধ করে। এক পর্যায়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হতে থাকে। তুচ্ছ বিষয়টি সংঘর্ষে রূপ নিলে উভয় পরিবার হতে আরো লোকজন এগিয়ে আসে। আয়নাল হোসেন ও তার স্ত্রী কুলসুম আক্তার (৪২)মিলে রফিকুল ইসলামকে বেধরক পেটাতে থাকে। রফিকুল ইসলাম এর বড় ভাই শামসুল আলম তাকে উদ্ধার করার জন্য এগিয়ে এলে আসামী পক্ষ তাকেও মারধর করতে থাকে। পরে মাটিতে লুটিয়ে পড়ে থাকা রফিকুল ইসলামকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হয়।এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের পরিবার মির্জাপুর থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করার পর মির্জাপুর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আসামী আয়নাল হক ও স্ত্রী কুলসুম আক্তার কে গ্রেফতার করতে সমর্থ হয়।
গাছের চারা রোপনের মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হওয়া অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়। নিহতের পরিবার ও এলাকাবাসী আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, খুব কম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।