• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৬:৩৩
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গোবিন্দগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো ছাত্রদের সাথে শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার : dailyajkerjanobani
গোবিন্দগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো ছাত্রদের সাথে শুভেচ্ছা বিনিময় ই-পেপার/প্রিন্ট ভিউ

কালামানিক দেব  গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি


গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তাহজুড়ে মহাসড়কের যান চলাচলে শৃঙ্খলা ফেরানো ছাত্রসমাজের দায়িত্বরতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেপি ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী এ কে এম রাহেনুল ইসলাম (জুয়েল)।
মঙ্গলবার (১৩ আগস্ট, ২০২৪) দুপুরে পৌরশহরের বগুড়া-রংপুর মহাসড়কের চারমাথা মোড়ে অস্থায়ীভাবে স্থাপিত ছাত্রসমাজের ট্রাফিক বক্সে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ কে এম রাহেনুল ইসলাম (জুয়েল) দেশের সংকটময় মুহুর্তে মহাসড়কের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। আগামী এই ছাত্রসমাজের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ; গড়ে উঠবে সোনার বাংলা। এসময় উপস্থিত ছিলেন সদ্য কাজে যোগদান করা পুলিশ সার্জেন্ট, শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক সাইফুল ইসলামসহ ছাত্রসমাজের পক্ষ থেকে দায়িত্বরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


সারাবাংলা

আরও পড়ুন