ই-পেপার/প্রিন্ট ভিউ
শাহাদত হোসেন, সিরাজগঞ্জ অফিস:
সিরাজগঞ্জের
মহাসড়কে ছিনতাই ও ডাকাতির প্রতিরোধে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ এর বিশেষ
উদ্যোগে রাতভর মহাসড়কে অপরাধমূলক কর্মকাণ্ড, সাধারণ মানুষের জীবন ও
সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ চেক পোস্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার রাত ভর হাইওয়ে পুলিশের অধীনে গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিশেষ
নজরদারির আওতায় সার্জেন মাসুদুর ফাহিম এর নেতৃত্বে এ এস আই রকিবুলসহ
সঙ্গীও ফোর্সনিয়ে এ চেক পোস্ট পরিচালনা করা হয়।
হাটিকুমরুল
হাইওয়ে থানার অধীনে গুরুত্বপূর্ণ এলাকাগুলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার
হাটিকুমরুল গোলচত্তর,ধোপা কান্দি, গুড়কা, রামারচর,সাতটিকরি, বোয়ালিয়া
বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রাতের
বেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশেষ
করে, ঢাকা থেকে রাত্রে ছেড়ে আসা বাসগুলো ডাকাতির ঝুঁকি বেশি থাকায়, এসব
বাসকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ বিশেষ নজরদারি পরিচালনা করছে।
যাত্রী
ও চালকদের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের সচেতনতামূলক লিফলেট ও ফোন
নাম্বারসহ স্টিকার লাগিয়ে দিচ্ছে বাসের সাথে যাতে করে, যাত্রী এবং চালোক
ডাকাত ও ছিনতাইকারীর কবলে পড়লে তাৎক্ষণিকভাবে স্টিকারে ও লিফলেটে থাকা
নাম্বারে কল দিয়ে হাইওয়ে পুলিশের সহায়তা নিতেপারে । এই সময়ে ডাকাতির
ঝুঁকি বেশি থাকায়, বাসের চালক ও যাত্রীদের নিরাপত্তার জন্য সচেতনতামূলক
কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।পুলিশের সদস্যরা রাতের বেলা বাসে উঠে
যাত্রীদের সচেতন করছেন এবং বিপদ সম্পর্কে আগাম সতর্ক করছেন।
যাত্রীদের
নিরাপত্তা নিশ্চিত করতে বাসের যাত্রীদের ভিডিও ধারণ করা হচ্ছে। একই সঙ্গে,
গরুবাহী ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও বিশেষ নজরদারি
চালানো হচ্ছে, যাতে ডাকাতি বা ছিনতাইয়ের কোনো সুযোগ না থাকে।
পুলিশের
এই কার্যক্রমের ফলে মহাসড়কে নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করছেন
যাত্রী ও চালকগণ । জনগণের সহযোগিতায় এই বিশেষ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন
করতে চায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন।
সারাবাংলা