• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৬:৩২
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান'র ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে স্বেচ্ছায় রক্তদান, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

রিপোর্টার : dailyajkerjanobani
শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান'র ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে স্বেচ্ছায় রক্তদান, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ অফিস:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান'র ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান এবং জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারী ২০২৫), সকাল ১০টায় জিয়া পৌর ভাসানী মিলনায়নে স্বেচ্ছায় রক্তদান, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য  রুমানা মাহমুদ।

জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদার এর পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় উপস্থিত সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি  ডা: আব্দুল লতিফ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজসহ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শত শত শিশু কিশোর এবং স্বেচ্ছায় রক্তদাতা গণ উপস্থিত ছিলেন।


সারাবাংলা

আরও পড়ুন