ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ সুলতান মারজান, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে মিঠাপুকুর উপজেলার ৭নং লতিবপুর ইউনিয়ন বিএনপি নেতা ও ৭নং ওয়ার্ল্ডের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রহিম।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে ৭নং লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে প্রায় ২৫০ জন অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে নিজ অর্থায়নে এ কম্বল তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফৌজিয়া ইয়াসমিন কনা, মিঠাপুকুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ইমন, রংপুর জেলা জিয়া পরিষদের সদস্য দিলবর হোসেন, বিএনপি নেতা বেলায়েত, মমিনুল ইসলাম মুরাদ, মোক্তার হোসেন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, আতোয়ার রহমান, ফরহাদ রতন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এমন মহত উদ্যোগে অত্র এলাকায় প্রশংসায় ভাসছেন ৭নং লতিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রত্যাশী আলহাজ্ব আব্দুর রহিম।
কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ৮০ উর্ধ শেফালী বেগম বলেন, মুই ঠান্ডাত কাপোঁ তাও মোক কেউ দেখেনা। আইজ থাকি একনা গরমোত নিন্দ আসপ্যার পাইম।
আলহাজ্ব আব্দুর রহিম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজে এমন অনেক দরিদ্র ও হতদরিদ্র মানুষ আছে যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আমি চাই বিত্তবানরা এগিয়ে আসুক । আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আগামীতে ৭নং লতিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচন করবো ইনশাআল্লাহ।