• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:১২
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সারিয়াকান্দিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি ১০ গ্রেড দাবিতে মানববন্ধন

রিপোর্টার : dailyajkerjanobani
সারিয়াকান্দিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি ১০ গ্রেড দাবিতে মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ


জাহাঙ্গীর আলম সারিয়াকান্দি প্রতিনিধিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাবলিক লাইব্রেরির সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা। সোমবার (৩০সেপ্টম্বর) বিকেল ৪ টায় এই মানববন্ধন করেন। 


মানববন্ধনে সারিয়াকান্দি  প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। এসময় তারা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন।


সোহেল রানা এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, গজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক আল মামুন,ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোহরাব হোসেন,সারিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সাহা,ফজলে নুর নান্নু,আকিবুর রহমান মিল্টন, শামীমা জিতু সহ আরও অনেকে।


মানববন্ধনে বক্তারা বলেন, ১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড ১৩তম। 


স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন ১০ম গ্রেড পাবেন না প্রশ্ন রেখে বক্তারা আরও বলেন, এইচএসসি ও ডিপ্লোমা যোগ্যতায় নার্স ১০ম গ্রেড, এসএসসি ও ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপসহকারী কৃষি অফিসার ১০ম গ্রেড, বাংলাদেশ পুলিশের এসআইতে স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড, 

পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্যতার হওয়া সত্ত্বেও ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। কিন্তু সেই একই যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত। বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকেরা বেতন বৈষম্যের শিকার।যা বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব।

সোর্স : এ/জে


সারাবাংলা

আরও পড়ুন