• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৫:২৫
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সারিয়াকান্দিতে তুবা মাল্টিমিডিয়া কে.জি স্কুলের অভিভাবক সমাবেশ ও মে দিবস পালিত

রিপোর্টার : dailyajkerjanobani
সারিয়াকান্দিতে তুবা মাল্টিমিডিয়া কে.জি স্কুলের অভিভাবক সমাবেশ ও মে দিবস পালিত ই-পেপার/প্রিন্ট ভিউ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:  শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারিয়াকান্দিতে তুবা মাল্টিমিডিয়া কে.জি স্কুলের অভিভাবক সমাবেশ ও যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১ টায় ফুলবাড়ি ইউনিয়নে ফুলবাড়ি গ্রামে মাদ্রাসা রোডে তুবা মাল্টিমিডিয়া কে.জি স্কুলে অভিভাবক সমাবেশ ও যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালন করা হয়।
তুবা মাল্টিমিডিয়া কে.জি স্কুলের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাবতলী উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও দূর্বা গ্রুপের চেয়ারম্যান এ.কিউ.এম ডিসেন্ট আহম্মেদ সুমন। 
শুভেচ্ছা বক্তব্যে রাখেন, তুবা মাল্টিমিডিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তারাজুল ইসলাম ফনি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ হাসান রবিউল। এসময় উপজেলা তাঁতীদলের সভাপতি আবুল কালাম আজাদ লাভলু, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আলী, ফুলবাড়ি ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ সামছুল, সেচ্ছাসেবকদলের নেতা তারেক,যুবনেতা শরিফ, সুমনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ১ম শ্রেণীর শিক্ষার্থী নুরজাইম। এর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সোর্স : এ/ জে


বাংলাদেশ

আরও পড়ুন