ই-পেপার/প্রিন্ট ভিউ
সিরাজগঞ্জ অফিস:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে মাদক বহনকালে ১৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে র্যাব১২’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পীরগঞ্জ থানার গোবিন্দপুরের মৃত ছাবেদ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৫) ও রংপুর জেলার মিঠাপুকুর থানার গোপালপুরের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩৭)।
র্যাব-১২’র সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজজানান জানান, শুক্রবার বিকেলে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারস্থ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে মাদক বহনকালে ১,৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম নামের ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রায়গঞ্জে মামলা দায়ের করা হয়েছে।