• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:০৩
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সারিয়াকান্দিতে ছাত্রলীগ নেতা সোহেল মোল্লার অত্যাচারে যমুনা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধের উপক্রম

রিপোর্টার : dailyajkerjanobani
সারিয়াকান্দিতে ছাত্রলীগ নেতা সোহেল মোল্লার অত্যাচারে যমুনা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধের উপক্রম ই-পেপার/প্রিন্ট ভিউ

জাহাঙ্গীর আলম- সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:  সারিয়াকান্দিতে ফ্যাসিস্ট সরকারের দোসর ও মাদক ব্যবসায়ী সোহেল মোল্লার অত্যাচারে নদীর তীর সংলক্ষণ কাজ বন্ধের উপক্রম হয়েছে। 

উপজেলার কাজলা ইউনিয়নের যমুনা নদীর তীর সংলক্ষণ কাজের বিগত সরকারের সময় বর্তমান নিষিদ্ধ সংগঠন কাজলা ইউনিয়নের ছাত্রলীগ সাবেক সভাপতি নাশকতা মামলার আসামী সোহেল মোল্লার চাঁদাবাজিতে ৬ ও ৭ নং সাইডে কাজ বন্ধ হওয়ার উপক্রম। উক্ত সাইট ম্যানেজার জুয়েল রানা জানান, সোহেল মোল্লা সাইটে বিগত সরকারের সময়ে কাজের হিসাবে ১ লক্ষ ১০ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু সাড়ে পাঁচ লক্ষ টাকা দেওয়ার পরেও প্রতিদিন রাত্রীতে মোবাইল ফোনে সোহেল মোল্লা ও তার লোকজন বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করেন। ম্যানেজার আরোও জানান, তার বস্তাসেলাইম্যানের কাছ থেকে ১ হাজার টাকা পেলেও আমার কাছ থেকে হুমকি দিয়ে ৬ হাজার টাকা আদায় করে। উক্ত প্রকল্পের ৮০ ভাগ কাজ সমাপ্ত হলেও ২০ ভাগ কাজ এখনো বাকি আছে। প্রকল্পটি ২০২৪ ইং সনে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এলাকাবাসীর অনুরোধে উক্ত প্রকল্পটি মেয়াদ ১ বছর বাড়ানো হয়। এবং আগামী জুন মাসের ২০২৫ ইং এ কাজ শেষ করার কথা আছে।
এ ব্যাপারে এলাকাবাসী জানায়, তাদের ২০% কাজ সমাপ্ত না হলে  আগামী বর্ষা মৌসুমে তাদের ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়বে। এলাকার লোকজন আরোও জানায়, গত মঙ্গলবার সকালে সোহেল মোল্লার নেতৃত্বে কিছু দুষ্ককারীরা ঘোড়ার গাড়ি নিয়ে এসে গুদামে রক্ষিত বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা প্রদান করলে তারা পালিয়ে যায়। এবং এর আগের কাজে ৩২০০ বালু ভর্তি জিও বস্তা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাতিল করলে সেই বস্তাগুলো নদীতে ডার্মিং না করে গায়েব করে। 
 এ বিষয়ে এলাকার বিএনপির নেতা ইসহাক আলী ও মহিদুল ইসলাম জানান, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সোহেল মোল্লার ভয়ে এলাকার কোন লোক কথা বলতে পারে না। 
এ বিষয়ে সোহেল মোল্লার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 
এ ব্যাপারে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, সোহেল মোল্লার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। বারবার অভিযান চালালেও দুর্গম এলাকা হওয়ায় তাকে পাওয়া যাচ্ছে না। তাকে গ্রফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


সারাবাংলা

আরও পড়ুন