• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১০:২০
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে ৭ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

রিপোর্টার : dailyajkerjanobani
মহান বিজয় দিবস উপলক্ষে ৭ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ হোসেন আলী (ছোট্ট):  

বনার্ঢ়্য নানা আয়োজনে শুরু হলো সিরাজগঞ্জে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এ  উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক ৭ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পৌর শহরের মুক্তির সোপান কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জেলা প্রশাসনের আয়োজনে সাতদিন ব্যাপী বিজয় মেলার ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময়  উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, সিরাজগঞ্জ সেনা ক্যাম্পের, সেনাবাহিনীর কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় ৫০ টি স্টল স্থান পেয়েছে।
উল্লেখ্যঃ তাঁতশিল্প, পোষাক, খাবার, শিশুদের খেলনা সহ বিভিন্ন স্টল রয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা খোলা থাকবে।মেলায় বিভিন্ন উদ্যাক্তারা তাদের উৎপাদিত পণ্যসামগ্রী এই সকল স্টলে প্রদর্শন করবেন। যা সকলকে মুগ্ধ করবে। বিজয়ের স্মৃতিকে ধরে রাখতেই এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।


সারাবাংলা

আরও পড়ুন