• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , দুপুর ০২:৪১
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রিপোর্টার : dailyajkerjanobani
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ই-পেপার/প্রিন্ট ভিউ

তহমিদুর রহমান, বগুড়া প্রতিনিধি:


বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।
এরপর সরকারি আজিজুল হক কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী মোঃ তৌহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান। এসময় সরকারি আজিজুল হক কলেজের সকল বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ^ শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষকরা তাদের আবেগ, অনুভূতি, প্রাপ্তি এবং আক্ষেপের কথা জানান। আলোচনা শেষে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। উল্লেখ্য যে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ^ শিক্ষক দিবস পালিত হচ্ছে। এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।
বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস, ২০২৪  উপলক্ষে নানা রকম কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারমধ্যে অন্যতম, শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানো। মন্ত্রণালয় বলছে, জাতি গঠনে শিক্ষকের অবদান অনস্বীকার্য। এই দিনটিকে যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচিতে জানানো হয়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সঙ্গে  সঙ্গে শিক্ষকতা পেশার অবদানকে তুলে ধরে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।


সারাবাংলা

আরও পড়ুন