• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৫:২৮
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার

রিপোর্টার : dailyajkerjanobani
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ আল-আমিন, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গত পাঁচ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আমান।

আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় তিনটি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এ মামলাগুলো দায়ের করা হয়।

পুলিশ জানায়, গত পাঁচ আগস্টের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর অবস্থান শনাক্তে কাজ করছিলো পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘রাজাকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হচ্ছে।  আগামীকাল (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’


সারাবাংলা

আরও পড়ুন