• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১০:১৫
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সারিয়াকান্দি গমির উদ্দিন ফাউন্ডেশনের শীর্তাতদের মাঝে কম্বল বিতরন

রিপোর্টার : dailyajkerjanobani
সারিয়াকান্দি গমির উদ্দিন ফাউন্ডেশনের শীর্তাতদের মাঝে কম্বল বিতরন ই-পেপার/প্রিন্ট ভিউ

জাহাঙ্গীর আলম (সারিয়াকান্দি )বগুড়া প্রতিনিধিঃবগুড়ার সারিয়াকান্দিতে শীর্তাতের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে , গমীর উদ্দিন ফাউন্ডেশন উদ্যোগে । শনিবার দুপুর ১২ টায় ৬০০ জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়।


 এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি,রেজাউল করিম বাদশা। এতে বিশেষ অতিথি ছিলেন সোনাতলা উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সহসভাপতি, একেএম আহসানুল হক তৈয়ব(জাকির)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি,এ্যাড.নুরে আজম বাবু, পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন (ছনি),উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (হিরা), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শোয়েবুল ইসলাম শিপন,সাদেক লাভলু,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান সোনা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি বক্তব্য বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

সোর্স : এ/জে


বাংলাদেশ

আরও পড়ুন