ই-পেপার/প্রিন্ট ভিউ
জালাল উদ্দিন, রংপুর:
চলমান কর্মসূচির অংশ হিসেবে সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন অধিকার পরিষদের আয়োজনে ২ দিনে মতো অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা হতে ১টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন অধিকার পরিষদের আয়োজনে উক্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।
কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুরের বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের নেতা আকরাম হোসেন, শাহজালাল, আজাদুর রহমান, তাওকির আহমেদ, শামিম হায়দার, রেজাউল করীম, আব্দুল ওয়াদুদ, নাসরিন, সাবিনা, মামুনসহ অনেকে। এ সময় আন্দোলনকারীরা সাংবাদিকদের বলেন, সরকারের কাছে আমাদের দাবি আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের ন্যায় সংগত দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর হতে আমরা কঠোর কর্মসূচি পালন করবো