• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৫:২৫
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
গাজায় গণহত্যার প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

আবদুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধ:

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নোয়াখালী সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর সুবর্ণচরের সর্বস্তরের ছাত্র, যুব ও জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি হারিছ বাজারের বায়তুস শরফ জামে মসজিদ থেকে শুরু হয়ে হারিছ চৌধুরী বাজার প্রদক্ষিণ করে জুবলি চত্বরে এসে শেষ হয়। এছাড়া হাজী লাল মিয়া মহাজন সমাজ থেকে আরেকটি মিছিল এসে প্রধান মিছিলে একত্রিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইল ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন।

মিছিল শেষে জুবলি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন—হারিছ চৌধুরী বাজার জামে মসজিদের খতিব মাওলানা রেদওয়ানুল বারী, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান অশ্রু, হেফাজতে ইসলামের নেতা মাওলানা দিদারুল ইসলাম, চর জুবলি ইউনিয়নের জামায়াতে ইসলামের নেতা মাওলানা জয়নাল আবেদীন এবং ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্রনেতা জহিরুল ইসলাম রাকিব।

সমাবেশে মাওলানা রেদোয়ানুল বারী বলেন, "ইহুদিবাদী ইসরাইল পবিত্র রমজানের ১৮ তারিখ সাহরির সময় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের ওপর বোমা হামলা চালিয়ে শত শত ঘুমন্ত মুসলমানকে হত্যা করেছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এখনই মুসলিম উম্মাহর ঐক্যের সময়। বিশ্বের সকল মুসলমানকে একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। এজন্য আমাদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যের ছায়াতলে আসতে হবে।"

বক্তারা বলেন, "ইসরাইল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে, তাদের সেই বিষদাঁত ভেঙে দিতে হবে। আমরা আজকের সমাবেশ থেকে বাংলাদেশের মুসলমানদের প্রতি আহ্বান জানাই—ইসরাইলি পণ্য বর্জন করুন এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।"

সমাবেশ শেষে ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের জন্য বিশেষ দোয়া করা হয়।


সারাবাংলা

আরও পড়ুন