ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ আয়নাল হক, নাটোর জেলা প্রতিনিধি:
গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের প্রাণকেন্দ্রে হাজী কমপ্লেক্সের ৩য় তলায় ইটিই ক্যাফের শুভ উদ্বোধন হয়। অদ্য ২৮/০৩/২০২৫ ইং তারিখে বিকেলে রেস্টুরেন্টটি উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ মোঃ শহিদুল ইসলাম সোহেল এবং আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন প্রভাষক মোঃ জাহাঙ্গীর কবীর, এসআই ফরিদা বেগম, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, মোঃ আয়নাল হক সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানের পর ইটিই ক্যাফের পক্ষ থেকে ইফতার ও দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টে কফি, চা, শেইক, ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের খাবার যেমন, তেহেরী, হাঁসের মাংস ও রুটিসহ আরও অনেক খাবার পাওয়া যাবে। রেস্টুরেন্টের পরিচালকবৃন্দ সকলের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন, তারা যেন ভালো মানের খাবার পরিবেশন করতে পারে। এই রেস্টুরেন্টে গায়ে হলুদ থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা আছে।