• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৩০
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাজিপুরে ওদের কাঁচা হাতের তুলির ছোঁয়ায় ফুটে উঠছে সুন্দর আগামী

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরে ওদের কাঁচা হাতের তুলির ছোঁয়ায় ফুটে উঠছে সুন্দর আগামী ই-পেপার/প্রিন্ট ভিউ

আবদুল জলিল/ এনামুল হক, কাজিপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ট্রাফিক ব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা ও চলমান পরিস্থিতির প্রেক্ষাপট শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে।  গত বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল অবধি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই গ্রাফিতি অঙ্কনের কাজ করে।এতে ছুটিতে বিশ্ববিদ্যালয় ছেড়ে আসা শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। গ্রাফিতি অঙ্কন করা হয় কাজিপুর উপজেলা পরিষদের দেয়াল এবং পৌরসভার দেয়াল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে।

 গ্রাফিতিগুলোতে স্থান পেয়েছে  বৈষম্য-স্বৈরাচার বিরোধী আন্দোলন, দুর্নীতির অবসান, নতুন শোষণমুক্ত নতুন সূর্যোদয়, গঠনতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশের নানা চিত্র। অঙ্কনকৃত শিক্ষার্থীরা বলেন, চোখের সামনে একটি সরকারকে চলে যেতে দেখেছি। দেখেছি কিভাবে ছাত্রদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। দেশটা কিভাবে ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর একারণেই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কেমন বাংলাদেশ বুকে লালন করি তারই একটি ধারণা অঙ্কনের মাধ্যমে তুলে ধরেছি।এতদিন খাতায় অঙ্কন করেছি। আজ বিদ্যালয়ের দেয়ালে করছি। এটা আমাদের নিকট দ্বিতীয় স্বাধীনতার কাজ। দেশের স্বার্থে কাজ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি

ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বলেন, দেশের কাজে  অংশ নিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। সবাই স্বার্থ ত্যাগ করে দেশকে ভালোবাসলে এদেশ একদিন উন্নত দেশে পরিণত হবে। এলাকাবাসী বলেন, যেন নতুন এক দেশকে দেখতে পাচ্ছি তরুণদের হাতে গড়া দেশ যেন কোন অপশক্তি গ্রাস করতে না পারে। তারা ইতোমধ্যে ঘটে যাওয়া বেশকিছু ঘটনায় ব্যথিত জানিয়ে বলেন, তারপরেও শিক্ষার্থীদের হাত ধরেই  সমৃদ্ধির শিখরে এগিয়ে যাবে দেশ এটাই প্রত্যাশা করছি।

সোর্স : এ./জে


বাংলাদেশ

আরও পড়ুন