• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৪:৫৪
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

ডিএমপি কমিশনার ও র‍্যাবের ডিজিকে বদলি

রিপোর্টার : dailyajkerjanobani
ডিএমপি কমিশনার ও র‍্যাবের ডিজিকে বদলি ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ও র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে বদলি করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে বদলি করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। আর র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।


জাতীয়

আরও পড়ুন