ই-পেপার/প্রিন্ট ভিউ
নজরুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারাবই গ্রামে অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায়, মোঃ আখতার হোসেন খান জাহেদ এক্স চেয়ারম্যান এর নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,এম এ খান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আখতার হোসেন খান জাহেদ,সভাপতিত্ব করেন চারাবই গ্রামের সালিশ ব্যক্তিত্ব মোঃ কলিম উদ্দিন কলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ রশীদ,আব্দুল মান্নান,আবুল কালাম,ফারুক আহমদ,সিরাজ উদ্দিন,সাহেদ আহমদ খান,অহিদুল হক লাভলু,প্রমুখ।।