ই-পেপার/প্রিন্ট ভিউ
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের উঁচুটিয়া গ্রামে গত ২৯ শে ডিসেম্বর গভীর রাত কয়েক জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল মানিকগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের উঁচুটিয়া গ্রামের কুলসুম বেগম, স্বামী মৃত আনোয়ার হোসেন এর বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। কুলছুম বেগম বাড়িতে না থাকায় সুযোগ নেয় সংঘবদ্ধ একটি দল। ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে, দুইটি স্টিলের আলমারি ও একটি স্টিলের ওয়াল শোকেস ভেঙ্গে, স্বর্ণের একজোড়া হাতের রুলি, একটা গলার হার, দুটি গলার চেইন, ২ জোড়া কানের দুল, দুইটি আংটি যা, প্রায় ৫ থেকে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৭২ হাজার টাকা নিয়ে যায়। সকালবেলা খবর পেয়ে বিধবা কুলসুম বেগম বাড়িতে এসে, অনেক কান্নাকাটি করে ভেঙে পড়ে শেষ সম্বল হারিয়ে। বার বার অজ্ঞান হয়। পরবর্তীতে সে তার জায়ের সাথে ৩০শে ডিসেম্বর দুপুর ১.০০ টার সময় মানিকগঞ্জ সদর থানায় চুরির অভিযোগ করতে দায়ের করে। এসময় অসহায় বিধবা কুলসুম বেগম বলেন-আমার ঘরের ভিতরে প্রবেশ করলে যে কেউ বলবে এটা চুরি না এটা ডাকাতি।আমি একজন অসহায় বিধবা মহিলা, আমার সব মালামাল ডাকাতি হয়ে গেছে আমি প্রশাসনের কাছে আমার চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারের আহবান জানাই এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টিমূলক শাস্তি দাবি করি।