• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৫:৩৪
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বগুড়ায় লুটপাট ও অরাজকতা ঠেকাতে নেতা-কর্মীদের দায়িত্ব পালনের নির্দেশ বিএনপির

রিপোর্টার : dailyajkerjanobani
বগুড়ায় লুটপাট ও অরাজকতা ঠেকাতে নেতা-কর্মীদের দায়িত্ব পালনের নির্দেশ বিএনপির ই-পেপার/প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধি


বগুড়ায় লুটপাট, অরাজকতা ঠেকানো এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বসত-বাড়ি ও মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে দলের জেলা কমিটির এক সভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সভায় বিএনপির সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য শহরজুড়ে মাইকিং করা হচ্ছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, 'যদি দলের কোন নেতা বা কর্মী কোন ধরনের অরাজকতার সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে বহিষ্কার করার জন্যও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন।'



সারাবাংলা

আরও পড়ুন