ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টারঃ সাহিত্য
শিল্প সংস্কৃতি ঋদ্থধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ার ধুনট উপজেলার
সাহিত্য সংগঠন মনন এর শততম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের
ধুনট আইডিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের
প্রতিষ্ঠাতা সভাপতি ও কবি এম আর টি আরজু। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও প্রভাষক এর
আর জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, প্রবন্ধ ও গল্পপাঠ অনুষ্ঠিত
হয়।
এতে অংশ নেন, কবি ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ খৈয়াম কাদের, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, জিয়াউদ্দিন লিটন, আমিরুল হোসেন দারা, কবি ও প্রকাশক অধ্যাপক সুলতান মাহমুদ রনি, আবদুল জলিল, ড. সাজিদ সাজ্জাদ, আজিজার রহমান তাজ, রব্বানী সরকার, ফরমান আলী বাবু, আব্দুল মান্নান, বিশ্বজিৎ চৌধুরী, জীবন সাহা, ফজলুল হক ফটিক, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, দোলোয়ার সুরাতাভ, মোকছেদুল ফারুক, আল আমিন সরকার, ইদুল বাদশা, সোহেল রানা, সুমন মোহন্ত, সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন তপন কুমার দেব, জিয়াউল
হক, সাগর বসাক, এনামুল হক, রবিউল ইসলাম তুষার প্রমূখ। পরে পঠিত বিষয়ের উপর
সমালোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন দারা।এরপর মুক্ত আলোচনা ও
সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।