ই-পেপার/প্রিন্ট ভিউ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি'র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর তাড়াশে এই প্রথম বারের মতো উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা- কর্মী ও সমর্থকদের অংশ গ্রহনের ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশ উপলক্ষে বুধবার সকালে তাড়াশ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক শান্তি মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে (প্রেসক্লাব চত্বর) উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফসার আলীর সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম আমিনুল ইসলাম টুটুল, সাংগঠনিক মো. ছাইদুর রহমান, তথ্য ও গবেষক সম্পাদক এম. ছানোয়ার হোসেন সাজু, যুবদল আহবায়ক শাহ আলম ফকির, যুগ্ম আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক খন্দকার শাহাদত হোসেন প্রমুখ। দেশের শান্তি- শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে কাজ করতে হবে। বিএনপি কোন সন্ত্রাসী রাজনীতি করে না। বিএনপি সব সময় শান্তি-শৃংখলার পক্ষে। শান্তি সমাবেশে সকল নেতা- কর্মীদের শান্ত থাকার আহবান জানানো হয়।