ই-পেপার/প্রিন্ট ভিউ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব ৫ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে এই অর্থ প্রদান করেন কাজিপুর
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামু হক। সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো হলো বাদল নমদাস,
শংকর,পরী, অদৃষ্ট ও লীলামনি নমদাস। উল্লেখ্য, গত সোমবার বিকেলে লাগা আগুনে প্রান্তিক
এসব জেলে পরিবারের নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কারসহ দশটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।