• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , বিকাল ০৩:৪২
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

কাজিপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে নাটুয়ারপাড়া ইউনিয়নের এক ছাত্রলীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতার নাম মোঃ নাসিম (২৮) তিনি উত্তর তেকানি গ্রামের তোতা মিয়ার পুত্র নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।  মঙ্গলবার রাত সাড়ে বারোটায় নিজ বাড়ি থেকে নাসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে গত বছরের ২৪ আগস্ট ২৯ আগস্ট দায়ের করা মামলায়  গ্রেপ্তার দেখানো হয়েছে।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নাসিমকে আজ (মঙ্গলবার) দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 উল্লেখ্য, গত ২০ এপ্রিল উপজেলার চরাঞ্চলে .লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা রাতে মশাল হাতে মিছিল করে নানা স্লোগান দেয়। এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে  প্রকাশ করা হলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

সোর্স : এ/ জে


বাংলাদেশ

আরও পড়ুন