ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের বিষয়ে কোনো রিট করা হয়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট দিয়েছেন তারা।
পোস্টে তারা লিখেছেন, ২টি রিট করেছি৷আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সেই বিষয়ে প্রথম রিট৷ এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সব একটিভিটি থেকে বিরত রাখা হবে না সেই বিষয়ে দ্বিতীয় রিট৷
বিষয়টি ভালো করে পড়ে দেখার আহ্বান জানিয়ে তারা আরও লেখেন, দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই৷
এর আগে, সোমবার সকালে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট করা হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।
এমএইচএম