• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:০৫
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আন্তর্জাতিক

ইসরায়েলগামী জাহাজে হুথি হামলার ফুটেজ প্রকাশ

রিপোর্টার : dailyajkerjanobani
ইসরায়েলগামী জাহাজে হুথি হামলার ফুটেজ প্রকাশ ই-পেপার/প্রিন্ট ভিউ

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাংকার লক্ষ্য করে সাম্প্রতিক ইসরাল-বিরোধী অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে।

পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) প্রকাশিত ওই ফুটেজে গ্রিসের পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে। ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়।

ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে ২১ আগস্ট দেশটির হুথি বিদ্রোহীর ছোড়া বিস্ফোরকে দুটি জাহাজে আগুন ধরে যায়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের বাহিনী গ্রিক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক ইসরায়েলি।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যতক্ষণ ফিলিস্তিনের ভ্রাতিপ্রতীম জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রাখবে ততক্ষণ ইসরায়েল অভিমুখী মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

সোর্স : -এমএমএস


আর্ন্তজাতিক

আরও পড়ুন