ই-পেপার/প্রিন্ট ভিউ
এনামুল হক কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ যমুনা বিধৌত চরাঞ্চলসহ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কৃষকেরা এবার মাষকলাই চাষে ঝুঁকে পড়েছেন। অনুকূল আবহাওয়া, কৃষি অফিসের প্রণোদনার মানসম্পন্ন বীজ ও সার এবং উপসহকারী কৃষি কর্মকর্তদারে সঠিক তদারকির কারণে কৃষকেরা এবার ৪৭৫ হেক্টর জমিতে মাষকলাই চাষ করেছেন যা গতবারের চেয়ে ২৫ হেক্টর বেশি। এছাড়া গতবছর কৃষকেরা মাষকলাইয়ের ভালো দামও পেয়েছেন। তাই এবারও অধিক লাভের আশায় তারা ব্যাপকভাবে এই চাষ শুরু করেছেন। কাজিপুরে যমুনার চর এবং বিড়ায় দিগন্ত জোড়া মাষকলাইয়ের ক্ষেতের সবুজ সবার নজর কেড়েছে।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ভালো ফলন পেতে আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।