• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ০৩:৫৬
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল চালু করেছে হেল্পডেস্ক ও বাইক সার্ভিস

রিপোর্টার : dailyajkerjanobani
সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল চালু করেছে হেল্পডেস্ক ও বাইক সার্ভিস ই-পেপার/প্রিন্ট ভিউ

আবদুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ছাত্রদলের পক্ষ থেকে চালু করা হয়েছে হেল্পডেস্ক ও বাইক সার্ভিস। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায়, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের যাতায়াতে দ্রুত সহায়তা ও প্রয়োজনীয় তথ্যসেবা দিতে এই কার্যক্রম শুরু করেন। অনেক সময় পরীক্ষার্থীরা প্রবেশপত্র ফেলে আসেন বা দেরি করে কেন্দ্রে পৌঁছান—এমন পরিস্থিতিতে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে তাদের জন্য রয়েছে বিশেষ বাইক সার্ভিস।
শুধু তাই নয়, পরীক্ষাকেন্দ্রের আশপাশে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা গরম ও রোদের কষ্ট থেকে মুক্ত থাকতে পারেন। পাশাপাশি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে উপহার হিসেবে বিতরণ করা হচ্ছে স্কেল ও ফাইল।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা চাই এই মুহূর্তে তারা যেন কোনো সমস্যায় না পড়ে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তাদের জন্য রইলো আন্তরিক শুভকামনা।” এই মানবিক উদ্যোগ চলবে এসএসসি পরীক্ষার শেষদিন পর্যন্ত।


সারাবাংলা

আরও পড়ুন