ই-পেপার/প্রিন্ট ভিউ
জালাল উদ্দীন, রংপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। গতকাল রবিবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহামন লাকু । অনুষ্ঠানে রংপুর জেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল আলম নাজুর সভাপতিত্বে ও সাধাণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ রাকিব হোসেন, সহ সভাপতি তারেক হোসেন সোহাগ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, সহ সাধারণ সম্পাদক মাঃ মনিরুজ্জামান সুইট সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে নেতৃবৃন্দরা স্বেচ্ছায় রক্ত দান করেন ।