• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৫৭
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সারিয়াকান্দিতে মৃত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের পক্ষ থেকে আর্থিক অনুদান

রিপোর্টার : dailyajkerjanobani
সারিয়াকান্দিতে মৃত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের পক্ষ থেকে আর্থিক অনুদান ই-পেপার/প্রিন্ট ভিউ

জাহাঙ্গীর আলম -সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দি ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কিনেছিলেন কড়িতলা বাজারের ফল ব্যবসায়ী সাগর মাহমুদ (২৮)। এরপর স্ট্রোকজনিত কারণে মারা যান তিনি। এ অবস্থায় মৃতের পরিবারের পাশে দাঁড়াল সারিয়াকান্দি ওয়ালটন প্লাজা। পাওনা টাকা মওকুফ করে তুলে দিলো আর্থিক সুবিধার চেক।

বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামে আনুষ্ঠানিকভাবে কিস্তি ক্রেতা মৃত সাগর মাহমুদ (২৮) এর স্ত্রী রত্নাকে এই সহায়তা প্রদান করা হয়।
ওয়ালটন প্লাজা সারিয়াকান্দি শাখার ম্যানেজার মোঃ আমির আলী বলেন, ‘আমাদের প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়ের কিছুদিনের মধ্যে অনাকাঙ্খিতভাবে মারা যান সাগর মাহমুদ। এ অবস্থায় ওয়ালটনের কিস্তি সুরক্ষা সহায়তার আওতায় সাগর মাহমুদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে কিস্তির বকেয়া টাকা মওকুফ করে দেওয়া হয়েছে।’
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা ধুনট শাখার ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, সারিয়াকান্দি প্লাজা সেলস অফিসার মোঃ মেহেদী হাসান, মোঃ মাইদুল ইসলাম, স্থানীয় মতিউর রহমান প্রমুখ।
উল্লখ্য: গত (২৩ ফ্রেব্রুয়ারী) মাত্র ৩ হাজার ৭'শ ৫০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে কিস্তি সুবিধায় সারিয়াকান্দি ওয়ালটন প্লাজা থেকে একটি স্মার্টফোন কিনেছিলেন উপজেলার কামালপুর ইউনিয়নের কড়িতলা বাজারের ফল ব্যবসায়ী সাগর মাহমুদ। ১টি কিস্তি ২৫'শ টাকা দেওয়ার পর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। এ প্রেক্ষিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। বাকি সব কিস্তি মওকুফ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সোর্স : এ/ জে


সারাবাংলা

আরও পড়ুন