ই-পেপার/প্রিন্ট ভিউ
শাহাদাত হোসেন, সিরাজগঞ্জ অফিস:
সিরাজগঞ্জের সলঙ্গায় পাঁচ টন নিষিদ্ধ পিলিথিন ভর্তি ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোল চত্তরে পাশেই আঁখি যমুনা হোটেলের সামনে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ চেকপোস্ট স্থাপন করে রাজশাহীগামী একটি ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন থাকায় চালক ও হেলপার কে আটক করা হয়।
আটককৃত আসাসিরা হলেন- রাজশাহী জেলার বাঘমাড়া থানার দেউলিয়া গ্রামের-মৃত কছির উদ্দিনের ছেলে (ট্রাক চালক) কামরুল হাসান মিন্টু (২৮) একই গ্রামের মান্নান এর ছেলেহেলপার আবদুল্লাহ আল মাহিদ (১৭)।
এ বিষয় হাটিকুমরুল হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পাই, মহাসড়ক দিয়ে নিষিদ্ধ পলিথিনবাহি একটি ট্রাক যাওয়ার খবর পেয়ে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকার আঁখি যমুনা হোটেলের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাই। তল্লাশি একপর্যায়ে ঢাকা হইতে রাজশাহীগামী একটি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৭৬৭৪ কে সিগন্যাল দিয়ে আটক করা হয়। এ সময় গাড়ী চালককে জিজ্ঞাসাবাদকালে চালক জানান, তার গাড়ীতে অনুমানিক ৫ পাঁচ টন নিষিদ্ধ পলিথিন আছে। তাদের দেয়া তথ্যে গাড়ী থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করি এবং ট্রাক সহ হাটিকুমরুল হাইওয়ে থানায় হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।